দেওয়ানী কার্যবিধি পার্ট ১
Submitted by Md Mongur Ali Shikder Topic : Make a comparative study on res judicata and res sub judice and also different type of cost in civil suit. ভূমিকা : দেওয়ানী কার্যবিধি 1908 একটি পদ্ধতিগত আইন। বারিত নয় সে সকল দেওয়ানী মামলা বিচার করবে আইন এতে বাদী এবং বিবাদী কে হতে পারবেন আরজি লিখন পদ্ধতি থেকে শুরু করে চূড়ান্ত ডিক্রীর বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন ইহাতে 158 টি ধারা এবং 49 টি অর্ডার রয়েছে। দেওয়ানী মামলা চূড়ান্তভাবে নিষ্পত্তি পর্যন্ত কোড অফ সিভিল প্রসিডিউর 1908 অধ্যায়নের গুরুত্ব অপরিসীম। উল্লেখ্য যে, দেওয়ানী মামালার ক্ষতিপূরণ তিন ধরনের হতে পারে যথা- ক নমিনাল বা নামমাত্র ক্ষতিপুরণ খ দাবীকৃত ক্ষতিপূরণ গ দৃষ্টান্তমূলক ক্ষতিপূরণ। টপিকে সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করা হলো- রেস সাব জুডিস বা মামলা স্থগিত রাখা :দেওয়ানী কার্যবিধি 1908 ধারা 10 -এবলা হয়েছে- একই সাবজেক্ট মেটার নিয়ে একই কজ অফ একশন নিয়ে একই বাদী বিবাদীগনের মধ্যে একই লিগেল রিপ্রেজেন্টিভদের মধ্যে এখতিয়ার সম্পন্ন একই আদালতে বা ভিন্ন কোন আদালতে কোন দাবির বিষয়ে চলমান মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মামলা...